সলোমনের প্রশাসন
1. সমগ্র ইস্রায়েলের লোকের শাসনকর্তা ছিলেন রাজা শলোমন
2. শাসনকার্য়্য় পরিচালনা করতে য়ে সমস্ত রাজকর্মচারী তাঁকে সাহায্য করতেন তারা হল:সাদোকের পুত্র যাজক অসরিয়
3. শীশার দুই পুত্র ইলীহোরফ ও অহিয
4. যিহোয়াদার পুত্র বনায ছিল সেনাবাহিনীর প্রধান
5. নাথনের পুত্র অসরিয় জেলা শাসকদের তত্ত্বাবধান করতেন
6. অহীশারের ওপর রাজপ্রাসাদের সব কিছুর তত্ত্বাবধান করবার দায়িত্ব ছিল
7. সমগ্র ইস্রায়েলকে 12 টি জেলায ভাগ করা হয়েছিল
8. এই 12 জন প্রাদেশিক শাসনকর্তার নাম নীচে দেওয়া হল:ইফ্রয়িমের পার্বত্য প্রদেশের শাসক ছিলেন বিন্-হূর
9. মাকস, শালবীম, বৈত্-শেমশ ও এলোন বৈত্-হাননের শাসক ছিলেন বিন্-দেকর
10. বিন্-হেষদ ছিলেন অরুব্বোত, সোখো ও হেফর প্রদেশের শাসনকর্তা
11. দোর উপগিরি অঞ্চলের শাসনভার ছিল বিন্-অবীনাদবের ওপর
12. য়িষ্রিযেলের নিম্নবর্তী অঞ্চলে অবস্থিত অঞ্চল অর্থাত্ বৈত্-শান থেকে আবেল-মহোলা হয়ে য়ক্মিযাম পর্য়ন্ত বিস্তৃত তানক, মগিদ্দোর শাসক ছিলেন অহীলূদের পুত্র বানা
13. বিন্-গেবর ছিলেন রামোত্-গিলিয়দের শাসক
14. ইদ্দোরের পুত্র অহীনাদব ছিলেন মহনযিমের শাসক
15. নপ্তালির প্রাদেশিক কর্তা অহীমাস বিয়ে করেছিলেন শলোমনের আরেক কন্যা বাসমত্কে
16. হূশযের পুত্র বানা ছিলেন আশের ও বালোতের শাসক
17. ইষাখরের প্রদেশকর্তা ছিলেন পারূহের পুত্র যিহোশাফট
18. এলার পুত্র শিমিযির ওপর বিন্যামীন প্রদেশের দায়িত্ব ছিল
19. ঊরির পুত্র গেবর গিলিয়দের রাজ্যপাল ছিল
সলোমনের রাজত্বের সমৃদ্ধি এবং জ্ঞান
20. সমুদ্রতীরে ছড়িয়ে থাকা রাশি রাশি বালির মতোই যিহূদা ও ইস্রায়েলে অসংখ্য় মানুষ বাস করত
21. রাজা শলোমন ফরাত্ নদী থেকে পলেষ্টীয়দের দেশ ও মিশরের সীমা পর্য়ন্ত সমস্ত অঞ্চলে তাঁর রাজ্য বিস্তার করেছিলেন
22. প্রতিদিন শলোমনের নিজের জন্য ও তাঁর সঙ্গে যারা এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করতো তাদের সকলের জন্য সব মিলিয়ে প্রায়
23. 150 কে.জি ময়দা,300 কে.জি আটা,10 টি হৃষ্টপুষ্ট গরু,20 টি সাধারণ গরু,100 টি মেষ, হরিণ, খরগোশ, নানান পাখপাখালির মাংস প্রয়োজন হত
24. ঘসা থেকে তিপ্সহ পর্য়ন্ত ফরাত্ নদীর পশ্চিমভাগের সমস্ত অঞ্চল শলোমনের অধীনস্থ ছিল
25. শলোমনের রাজত্বকালে দান থেকে বের্-শেবা পর্য়ন্ত যিহূদা ও ইস্রায়েলের সমস্ত বাসিন্দা সুখে ও শান্তিতে জীবনযাপন করতো
26. শলোমনের আস্তাবলে রথ টানার জন্য 4000 ঘোড়া রাখার ব্যবস্থা তো ছিলই, এছাড়াও তাঁর অধীনে ছিল 12,000 অশ্বারোহী সৈনিক
27. বছরের প্রত্যেকটি মাসে 12 জন প্রাদেশিক শাসনকর্তার এক জন শলোমন এবং রাজার টেবিলে ভোজনকারী প্রত্যেকের জন্য নিত্য প্রযোজনীয খাবার সামগ্রী পাঠাতেন
28. এই সমস্ত প্রাদেশিক শাসনকর্তারা রাজা শলোমনের ঘোড়াগুলির জন্য প্রচুর পরিমাণে খড় ও বার্লি পাঠাতেন
29. ঈশ্বর শলোমনকে প্রভূত জ্ঞানী করে তুলেছিলেন
30. প্রাচ্যের সমস্ত মানুষদের জ্ঞানের চেয়েও শলোমনের জ্ঞান বেশী ছিল
31. পৃথিবীর য়ে কোন ব্যক্তির চেয়েও তিনি বেশী জ্ঞানী ও বুদ্ধিমান ছিলেন
32. তাঁর জীবদ্দশায় তিনি 1,005টি গান ও 3,000 প্রবাদ বাক্য লিপিবদ্ধ করেছিলেন
33. প্রকৃতি সম্পর্কেও মহারাজ শলোমনের গভীর জ্ঞান ছিল
34. সমস্ত দেশের লোকরা রাজা শলোমনের জ্ঞানের কথা শুনতে আসত